আন্দোলন গড়ে তোলার আহ্বান রফিকুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।

‘গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে’ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
নাগরিক ফোরাম নামের একটি সংগঠন ওই সভার আয়োজন করে।
রফিকুল ইসলাম মিয়া বলেন, আওয়ামী লীগ বলে, বিএনপির আন্দোলন করার ক্ষমতা নেই। তাদের বুঝিয়ে দিতে হবে আন্দোলনের ক্ষমতা আছে কি না। বিএনপি আন্দোলন করতে জানে কি না, তা স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রমাণ হয়েছে। বিএনপি আন্দোলন করতে জানে বলেই এরশাদের পতন হয়েছিল।
এদিকে সন্ধ্যায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামকে পুলিশ নানাভাবে হয়রানি করছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের বিষয়ে তিনি বলেন, ট্রাইব্যুনালের এমএলএসএস ফারুককে দিয়ে কম্পিউটারের কাজ করানো হতো। কিন্তু পুলিশ তাঁকে চেপে গিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীর দিকে আঙুল নির্দেশ করছে। ফারুক ‘ট্রাইব্যুনালের চেয়ারম্যানের আত্মীয়’ হওয়ায় তাঁকে বাঁচানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।