আন্দোলন ঠেকাতে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনী ওয়াদা পূরণে ব্যর্থ হয়েছে। আন্দোলন ঠেকাতে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। বিএনপি সরকার ক্ষমতা ছাড়ার সময় চালের কেজি ছিল ১৮ টাকা, বর্তমানে তা ৩৫ টাকা।গতকাল শুক্রবার বিকেলে কেরানীগঞ্জে চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান বক্তার ভাষণে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেরানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অর্পণা রায় দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সারোয়ারী জাহান।