প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছেন খুলনা ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকেরা। ওই কারখানার সিবিএর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেনকে বরখাস্ত করার প্রতিবাদে গত বৃহস্পতিবার উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকেরা। সোহরাবের চাকরি ফিরিয়ে না দিলে গতকাল শনিবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণাও দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে খুলনা-৩ আসনের সাংসদ মুন্নুজান সুফিয়ানের আশ্বাসের ভিত্তিতে শ্রমিকেরা আন্দোলন প্রত্যাহার করে গতকাল বেলা সাড়ে ১১টায় কাজে যোগ দেন।