আন্দোলন ব্যর্থ হলে ভারতের অঙ্গরাজ্য হবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীনীতি-বিরোধী আন্দোলনকে ‘শেষ আন্দোলন’ আখ্যা দিয়ে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, এ আন্দোলন বিফল হলে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে। গতকাল মঙ্গলবার নারী উন্নয়ন নীতিমালা, শিক্ষানীতি ২০১০ এবং হাইকোর্টের ফতোয়াবিরোধী রায় বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাব চত্বরে ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে আমিনী এ কথা বলেন।প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে যেসব আলেম নারীনীতি নিয়ে বৈঠক করেছেন, তাঁদের অনেককে ভয়ভীতি দেখিয়ে আলোচনায় নেওয়া হয়েছিল বলে দাবি করেন আমিনী। তিনি বলেন, নারীনীতি স্থগিত না হওয়া পর্যন্ত যেসব আলেম সরকারের সঙ্গে আলোচনায় বসবেন তাঁরা দালাল।শেখ হাসিনা পাশ্চাত্য ও ভারতের সহায়তায় ক্ষমতায় টিকে থাকতে চান—এ দাবি করে আমিনী বলেন, এতে শেষ রক্ষা হবে না। সমাবেশে ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগরের আমির মাওলানা আবদুল কাসেম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী প্রমুখ উপস্থিত ছিলেন।