আন্দোলন শিখতে আ. লীগের কাছে আসতে হবে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত মন্তব্য করেছেন, আন্দোলন শিখতে হলে আওয়ামী লীগের কাছে যেতে হবে। হুকুম দিয়ে আন্দোলন করা যায় না।গতকাল শুক্রবার রাজধানীতে ‘অযৌক্তিক কর্মসূচির’ বিরোধীদের আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বিরোধীদের ইঙ্গিত করে আরও বলেন, ‘যারা ক্ষমতায় গিয়ে দল বানিয়েছে, তারা আর যা-ই হোক, আন্দোলন করতে পারে না।’ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জনতার প্রত্যাশা’ নামের একটি সংগঠনের ব্যানারে ‘ব্যক্তিস্বার্থে অযৌক্তিক কর্মসূচি: বিপন্ন মানবতা-জনদুর্ভোগ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন সুরঞ্জিত সেনগুপ্ত।আওয়ামী লীগের এ প্রবীণ নেতা অভিযোগ করেন, খালেদা জিয়াকে অবৈধভাবে বরাদ্দ দেওয়া বাড়ি রক্ষা ও তাঁর দুই ছেলেকে রক্ষা করার জন্য বিএনপি ৩০ নভেম্বর হরতাল দিয়েছে। তিনি বলেন, ‘একটি বাড়ি ও দুটি ছেলে কারও ব্যক্তিগত অবস্থান হতে পারে। এ জন্য গোটা জাতি ভুগবে কেন?’বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে সুরঞ্জিত বলেন, ‘আপনার লিভ পিটিশন গৃহীত হবে কি না, সেটা শুনানির পরই বলা যাবে। গৃহীত হলেই বোঝা যাবে, সেটি বিচারাধীন মামলা। এর আগে আপনার মামলা বিচারাধীন নয়। কেন আদালত অবমাননার মামলা করেছেন?’জনগণের জন্য কথা বলতে হলে বিএনপিকে সংসদে যাওয়ার আহ্বান জানান সুরঞ্জিত সেনগুপ্ত। সশস্ত্র বাহিনীর জনসংযোগ কর্তৃপক্ষ আইএসপিআর সম্পর্কে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যের সমালোচনা করেন তিনি।‘জনতার প্রত্যাশা’-এর আহ্বায়ক এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক দিলীপ রায়, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ভাইস চেয়ারম্যান আকরাম হোসাইন, আওয়ামী লীগের নেত্রী লুৎফুন্নাহার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ বক্তব্য দেন।