আন্দোলনকারীদের সঙ্গে রাজু ভাস্কর্যে শিক্ষক সমিতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
আজ বুধবার বেলা পৌনে দুইটায় শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইতুল ইসলাম, অধ্যাপক মুহাম্মাদ সামাদ, অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, অধ্যাপক জিয়াউর রহমান, অধ্যাপক নীলিমা আকতার প্রমুখ শিক্ষক রাজু ভাস্কর্যের ওপর ওঠে এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক একরামুল হক জানান, শিক্ষক সমিতি রাজু ভাস্কর্যের সামনে এসে তাঁদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন।