বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট
আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে এবার শিক্ষক ও কর্মচারীদের স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে এবার শিক্ষক-কর্মচারীরা মাঠে নেমেছেন। শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক উল্লেখ করে এবং তাঁদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি ও বিপথগামী করার অভিযোগ এনে গতকাল সোমবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারীরা।