আন্দোলনরতদের ডেকেছেন কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলন। ঢাকা, ৯ এপ্রিল। ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলন। ঢাকা, ৯ এপ্রিল। ছবি: প্রথম আলো

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের বৈঠকে ডেকেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার বেলা আড়াইটার দিকে আলোচনার জন্য আন্দোলনরত ২০ জনকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আসতে বলেছেন ওবায়দুল কাদের।

দুপুর আড়াইটার দিকে রাজু ভাস্কর্যের কাছে অবস্থান নেওয়া আন্দোলনরতদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা এ কথা জানান।

সরকারের প্রতিনিধি হিসেবে ওবায়দুল কাদেরকে আন্দোলনরতদের সঙ্গে আলোচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে বলে আগেই জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

আলোচনা প্রসঙ্গে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ ব্রিফিংয়ে সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, তাঁরা আলোচনার জন্য প্রস্তুত। তবে তখন পর্যন্ত সরকারের কেউ আলোচনার জন্য তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি।

আওয়ামী লীগের দপ্তর থেকে জানানো হয়েছে, ওবায়দুল কাদের আন্দোলনরত ২০ জনকে ডেকেছেন আলোচনা করার জন্য।