আন্দোলনে উত্তাল ক্যাম্পাস ধর্মঘটে ক্লাস-পরীক্ষা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাসহ বিভিন্ন বর্ধিত ফি প্রত্যাহার এবং বিভিন্ন বিভাগে চালু করা সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা  প্রথম আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাসহ বিভিন্ন বর্ধিত ফি প্রত্যাহার এবং বিভিন্ন বিভাগে চালু করা সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরীক্ষাসহ বিভিন্ন বর্ধিত ফি প্রত্যাহার এবং বিভিন্ন বিভাগে চালু করা সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে ধর্মঘট পালন করেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ধর্মঘটের কারণে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
‘বর্ধিত ফি প্রত্যাহার ও বাণিজ্যিক সান্ধ্য কোর্স বিরোধী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে শিক্ষার্থীরা গতকাল সকাল থেকে ক্যাম্পাসে ধর্মঘটের পাশাপাশি বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রশাসন ভবন অবরোধ করে রাখেন। গত মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছেন।
এদিকে আন্দোলন চলার সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিত্যক্ত অবস্থায় একটি উদ্ধারও করা হয়। আন্দোলনকারীরা বলছেন, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে সাতটা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন। তাঁরা ৫০-৬০ জন করে ছোট ছোট দলে বিভক্ত হয়ে ভবনগুলোর সামনে অবস্থান গ্রহণ করেন। তাঁরা ক্লাস-পরীক্ষা বর্জন এবং ছাত্র ধর্মঘটের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দাবি আদায়ে নানা স্লোগান দেন। বেলা ১১টা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীরা সমবেত হতে শুরু করেন। এরপর সেখান থেকে কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ফোকলোর মাঠে গিয়ে সমাবেশ করে। সমাবেশ শেষে তাঁরা দুপুর পৌনে ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রশাসন ভবন অবরোধ করে রাখেন। একটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রশাসন ভবনের সামনে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
প্রশাসন ভবনের সামনে অবস্থান নেওয়ার সময় দুপুর পৌনে একটার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল ছাত্র উপদেষ্টাসহ কয়েকজন শিক্ষকের সঙ্গে আলোচনা করেন। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বিকেল সাড়ে চারটার দিকে আবারও আলোচনায় বসেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদলটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ছয়টা) আলোচনা চলছিল। এ ছাড়া চলমান পরিস্থিতি নিয়ে উপাচার্য অধ্যাপক মুহমঞ্চদ মিজানউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকেরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান জানান, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে সন্ধ্যাকালীন কোর্স বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে সামাজিক বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে সংবাদ সমেঞ্চলন করা হয়। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে অনুষদের ডিন আনসার উদ্দিন বলেন, অনুষদের সভায় যেকোনো পরিস্থিতিতে সন্ধ্যাকালীন কোর্স চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।