আন্দোলনে ঝাঁপিয়েনা পড়লে লোকসান আপনাদেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আমরা এক দফার আন্দোলন শুরু করেছি। এ থেকে পিছপা হওয়ার সুযোগ নেই। এ আন্দোলনে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি তা না করেন, তাহলে লোকসান আপনাদেরই। আপনারাই বিপদে পড়বেন।’গতকাল শনিবার রাতে গুলশানের নিজ কার্যালয়ে এক বৈঠকে ঢাকা মহানগর বিএনপির নেতা ও বিভিন্ন সময়ে ঢাকা থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়া নেতাদের উদ্দেশে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি বলেন, ‘সরকার দেশকে যে অবস্থার দিকে নিয়ে যাচ্ছে, তাতে আপনারা ঘর থেকে বেরিয়ে ঘরে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে।’বৈঠকে বিএনপির নেতারা ঢাকা মহানগর ওয়ার্ড ও থানা পর্যায়ে কমিটি না থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বলেন, এর ফলে আন্দোলন জোরদার করা যাচ্ছে না। খালেদা জিয়া দ্রুত কমিটি করার জন্য নেতাদের নির্দেশ দেন। বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা: ৭ মার্চ হরতালে পল্টন এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪৪ জনের বিরুদ্ধে গত রাতে পল্টন থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। থানার উপপরিদর্শক মসিউর রহমান এ তথ্য জানিয়েছেন।