আন্দোলনে যাওয়ার হুমকি শিক্ষক সংগঠনগুলোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামার হুমকি দিয়েছে শিক্ষকদের বিভিন্ন সংগঠন। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে সংগঠনগুলোর পৃথক সভায় এ সিদ্ধান্ত হয়।পুরানা পল্টনে মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ২১ দফা দাবি মানতে ৩১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে ঈদের পর কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে সংগঠনটি।২১ দফা দাবির মধ্যে আছে: শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন, বার্ষিক প্রবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, টাইম স্কেল প্রদান ইত্যাদি।এদিকে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ এক যৌথ সভায় দাবি পূরণের জন্য সরকারকে দুই মাসের সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে দাবি আদায় না হলে মহাসমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে তারা।