আন্দোলনে শরিক হতে প্রকৌশলীদের প্রতি খালেদা জিয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনে শরিক হওয়ার জন্য প্রকৌশলীসহ সব পেশাজীবীর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।গতকাল সোমবার রাতে প্রকৌশলীদের সঙ্গে এক মতবিনিময় সভায় খালেদা জিয়া এই আহ্বান জানান। তিনি বলেন, দাবি আদায়ের লক্ষ্যে নভেম্বর থেকে আন্দোলন জোরদার করা হবে। সে জন্য এখন থেকে সবাইকে প্রস্তুত হতে বলেন তিনি। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সরকারবিরোধী চলমান আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ানোর কৌশল নিয়ে বিভিন্ন পেশাজীবীর সঙ্গে ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে গতকাল প্রকৌশলীদের সঙ্গে বসেন খালেদা জিয়া। তাঁর গুলশান কার্যালয়ে রাত নয়টা থেকে পৌনে ১১টা পর্যন্ত এ মতবিনিময় চলে। খালেদা জিয়ার সঙ্গে এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। আর প্রকৌশলীদের মধ্যেআমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, আ ন হ আকতার হোসেন, হারুন অর রশিদ, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স ঢাকা মহানগরের সভাপতি আবদুস সোবহান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ অর্ধশতাধিক পেশাজীবী মতবিনিময়ে অংশ নেন।খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুলের অভিযোগখালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের চতুর্থ কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। ‘৯০-এর ছাত্র নেতৃবৃন্দ’ নামের একটি সংগঠন এই আলোচনার আয়োজন করে।মির্জা ফখরুল বলেন, কানাডার একটি অনলাইন পত্রিকায় লেখা হয়েছে, বাংলাদেশের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এটা একদম অমূলক নয়।