আন্দোলনে সমর্থন পেতে খালেদার বৈঠক অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ জুনের হরতাল কর্মসূচিসহ সরকারবিরোধী আন্দোলনে সমর্থন পেতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক অব্যাহত রয়েছে। খবর ইউএনবির।খালেদা জিয়া গতকাল বুধবার রাত নয়টার দিকে রাজধানীর গুলশানে তাঁর কার্যালয়ে প্রথমে বৈঠক করেন মুক্তিযোদ্ধাদের সঙ্গে। এতে নেতৃত্ব দেন উইং কমান্ডার (অব.) এম হামিদুল্লাহ খান। এরপর বৈঠক করেন প্রিন্সিপাল সুহরাবুদ্দীন। বৈঠক শেষে সুহরাবুদ্দীন জানান, তাঁরা ২৭ জুনের হরতালসহ সরকারবিরোধী অন্য কর্মসূচিগুলোতে সমর্থন জানিয়েছেন। গতকাল রাতে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আরও বৈঠক করেন জি-৯, ন্যাশনাল ইয়ুথ ফোরাম, চিরন্তন বাংলাদেশ ও স্বাধীনতা ফোরাম সংগঠনের প্রতিনিধিরা। সরকারবিরোধী আন্দোলনে সমর্থন পেতে খালেদা জিয়া গত ২৭ মে থেকে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেন।