আন্দোলনের ক্ষতি পুষিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াতের আন্দোলনের ক্ষতি পুষিয়ে বাংলাদেশ অগ্রগতির পথে এগিয়ে যাবে। গতকাল বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
শামসুল হক চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তবে সরকার তাদের আন্দোলনের ব্যাপারে সতর্ক ছিল। এ জন্য ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে। তবে তাদের হামলায় যেসব ক্ষতি হয়েছে, সেসব বিষয়ে সরকার অবগত আছে। এসব ক্ষতি পুষিয়ে এগিয়ে যাওয়া হবে।
গতকাল অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিট বরাদ্দ ছিল।
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মাথাপিছু বিদ্যুতের পরিমাণ এখন ২২০ কিলোওয়াট আওয়ার থেকে বেড়ে ৩২১ হয়েছে।