আন্দোলনের পর নির্বাচনের ট্রেনও মিস করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকেলে পলাশবাড়ি মাঠে জনসভায় বক্তৃতা করছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, পাশে স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূর ষ ছবি: প্রথম আলো
নীলফামারী জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকেলে পলাশবাড়ি মাঠে জনসভায় বক্তৃতা করছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, পাশে স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূর ষ ছবি: প্রথম আলো

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহামঞ্চদ নাসিম বলেন, ‘আপনারা আন্দোলনের ট্রেন মিস করেছেন, এবার নির্বাচনের ট্রেনও মিস করবেন।’
গতকাল শনিবার বিকেলে নীলফামারী জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা শহরের পলাশবাড়ী মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। তিনি বলেন, ‘বাংলার জনগণ ভোট চান, তাঁরা ইচ্ছামতো শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে চান। আপনাদের যদি কোনো কথা বা প্রস্তাব থাকে, সংসদে এসে বলেন।’
জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেঞ্চদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সাংসদ খালেদ মাহমুদ চৌধুরী, সাংসদ ফজলে রাব্বী মিয়া, ফজিলাতুন নেছা ইন্দিরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি দীপক চক্রবর্তী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কামরুল ইসলাম প্রমুখ।
আসাদুজ্জামান নূর বর্তমান সরকারের সময়ে নীলফামারী জেলার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বর্তমান সরকারের সাড়ে চার বছরে নীলফামারী জেলায় যে উন্নয়ন হয়েছে, গত ২০-২৫ বছরেও তা হয়নি। তিনি বলেন, ‘আমরা বলব না সব কাজ হয়ে গেছে। একটি সরকারের পাঁচ বছরের সময়ে সব কাজ শেষ করা সম্ভব নয়। পৃথিবীর কোনো দেশের সরকারের পক্ষে পাঁচ বছরে সব কাজ শেষ করা সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা সারের দাম কমিয়েছি, আগামী দিনে সুযোগ পেলে আরও কমানো হবে।’
মোহামঞ্চদ নাসিম আগামী নির্বাচনে আসাদুজ্জামান নূরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তথা মহাজোটকে পুনরায় নির্বাচিত করে সুখী, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।