আন্দোলনের হুঁশিয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পে-স্কেলে নিঃশর্তভাবে অন্তর্ভুক্তি এবং শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ফ্রন্ট। দাবি পূরণ না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ফ্রন্টের নেতারা। গতকাল শনিবার বেলা ১১টায় নগরের ফজলুল হক অ্যাভিনিউ সড়কের বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন এই হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, স্বাধীনতার ৪৩ বছর অতিক্রান্ত হলেও শিক্ষাক্ষেত্রে পাহাড়সমান বৈষম্য দূর হয়নি। দেশের বড় একটা অংশ শিক্ষা পরিচালনায় নিয়োজিত বেসরকারি শিক্ষকেরা। অথচ সবচেয়ে বেশি বঞ্চনা ও অবহেলার শিকারও হচ্ছে এই শিক্ষকেরা। বেসরকারি শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা দুই মাসের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।