আপটাভুক্ত দেশে বাংলাদেশি পণ্যের শুল্ক-সুবিধা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তির (আপটা) দ্বিতীয় সংশোধনী অনুসমর্থনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে আপটাভুক্ত দেশগুলোতে দ্বিগুণেরও বেশি বাংলাদেশি পণ্যের শুল্ক-সুবিধা বাড়বে।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এন এম জিয়াউল আলম। তিনি বলেন, এত দিন বাংলাদেশের ৪ হাজার ৬৪৮টি পণ্যের শুল্ক-সুবিধা পাওয়া যেত। এখন ১০ হাজার ৬৭৭টি পণ্যের শুল্ক-সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে ভারত থেকে ৩ হাজার ৩৮১টি, চীন থেকে ২ হাজার ৩২৭টি ও দক্ষিণ কোরিয়া থেকে ৩ হাজার ৭৫৭টি পণ্যের শুল্ক-সুবিধা পাওয়া যাবে। বর্তমানে আপটায় সাতটি দেশ আছে।
এ ছাড়া বৈঠকে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৭-এর নীতিগত অনুমোদন দেওয়া হয়।

গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের নির্বাচনে পুনরায় ব্রিটিশ পার্লামেন্টের সাংসদ নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হককে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।