আপত্তিকর খুদে বার্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোন গ্রাহকদের অনেকে গত কয়েক দিন ধরে অজ্ঞাত স্থান থেকে আপত্তিকর ও উসকানিমূলক বক্তব্যসংবলিত খুদে বার্তা (এসএমএস) পাচ্ছেন। দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে প্রথম আলো কার্যালয়ে ফোন করে বিষয়টি জানিয়েছেন। মুঠোফোন গ্রাহকেরা জানান, ওই খুদে বার্তাগুলোর প্রেরক হিসেবে ‘বিজিডি’ উল্লেখ থাকলেও কোন নম্বর থেকে তা পাঠানো হয়েছে তা দেখা যাচ্ছে না। খুদে বার্তার বক্তব্য আপত্তিকর, বিভ্রান্তিকর ও উসকানিমূলক। বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশনের (বিটিআরসি) জনসংযোগ শাখার কর্মকর্তা জাকির হোসেন বলেন, এটি বন্ধে শিগগিরই মুঠোফোন অপারেটরদের সঙ্গে বৈঠক করা হবে।