আপত্তিকর ছবি তৈরি করে চাঁদা দাবি, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় এক গৃহবধূর মুখমণ্ডলের ছবি কেটে তা আপত্তিকর ছবির সঙ্গে জুড়ে দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এক ব্যক্তি। এ ব্যাপারে থানায় মামলার পর গত সোমবার রাতে মো. আবদুল হান্নান (৪২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হান্নানের বাড়ি ইমামপুর ইউনিয়নের দৌলতপুর আটআনি গ্রামে। তাঁর স্ত্রী ও চার সন্তান রয়েছেন।
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদউদ্দিন গতকাল বিকেলে জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে হান্নান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। হান্নানকে আদালত জেলহাজতে পাঠিয়েছেন।