আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় এক কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত এক তরুণকে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন।
এলাকাবাসী জানায়, কলেজ পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে জামগ্রামের বাসিন্দা ও তাহেরপুর ডিগ্রি কলেজের ছাত্র জুয়েল রানার (২৪) প্রেম ছিল। একপর্যায়ে জুয়েল ভয়ভীতি দেখিয়ে ছাত্রীর আপত্তিকর কিছু ভিডিও ধারণ করেন। পরে সেগুলো নেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রীর পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন। ওই পরিবার তা দিতে অপারগতা জানালে জুয়েল ওই সব ভিডিও মুঠোফোনের মাধ্যমে এলাকায় ছড়িয়ে দেন। বুধবার ছাত্রীটির পরিবার মেমোরি কার্ড ফেরত চেয়ে তাঁকে ডেকে পাঠান। রাতে তিনি মেয়েটির বাড়িতে এলেও মেমোরি কার্ড দিতে অপারগতা জানান। এতে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে তাঁকে পিটুনি দিয়ে মাথা ন্যাড়া করে দেন।