আপত্তিকর ভিডিওচিত্র ধারণকারীর রিমান্ড শুনানি সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজছাত্রীর আপত্তিকর ভিডিওচিত্র ধারণকারী নজরুল ইসলাম নয়নকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি হবে আগামী সোমবার। গতকাল বৃহস্পতিবার বরিশাল জ্যেষ্ঠ মহানগর হাকিম আবুল বাশার মিয়া ওই তারিখ ধার্য করেন। এর আগে গত মঙ্গলবার রাতে আত্মহনন করা কলেজছাত্রী সুপর্ণা বালার স্বামী কামনাশীষ মণ্ডল বাদী হয়ে মামলা করলে ওই মামলায় নজরুলকে একমাত্র আসামি করা হয়। পুলিশ গত বুধবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। আদালত আগামী সোমবার ২৫ জুলাই রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন।সহপাঠী নজরুলের ধারণ করা আপত্তিকর ভিডিওচিত্র মুঠোফোনে ছড়িয়ে দেওয়ায় ক্ষোভে-দুঃখে ১৮ জুলাই রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সুপর্ণা বালা (২২)।