আপন মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অকালপ্রয়াত কবি ও সাংবাদিক আপন মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১২ সেপ্টেম্বর। এ উপলক্ষে বিকেল পাঁচটায় শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলার অডিটোরিয়ামে স্মরণসভার আয়োজন করা হয়েছে। অধুনালুপ্ত আজকের কাগজ পত্রিকায় আপন মাহমুদ সাংবাদিকতা শুরু করেন। তিনি পরে যায়যায়দিন এবং সর্বশেষ কালেরকণ্ঠ পত্রিকায় জ্যেষ্ঠ সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তিনি মূলত কবিতা লিখতেন। ২০১১ সালের ফেব্রুয়ারিতে তাঁর প্রথম কাব্যগ্রন্থ সকালের দাঁড়ি কমা প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি।