আপনাদের রাশিফল
১ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং: সবুজ, নীল ও আকাশি। শুভ রত্ন: এমিথিস্ট ও ফিরোজা। বিশিষ্ট ব্যক্তিত্ব: ডা. মোহাম্মদ ইব্রাহিম, উডি অ্যালেন ও কায়সার হামিদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কোনো পুরোনো বন্ধু আপনার মুশকিল আসান করে দিতে পারে। কর্মস্থলে বসের মন জুগিয়ে চলা সহজ হবে। প্রেমের ব্যাপারে আজ নতুন চমক অপেক্ষা করছে। যাত্রাপথে কারও সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): দিনের শুরুতেই কোনো সুখবর আপনার মনকে চাঙা করে তুলবে। আপনি একজন শিক্ষার্থী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সাফল্যের সুসংবাদ পেতে পারেন। দূরের যাত্রা শুভ। আজ নতুন ব্যবসায়ে হাত দিতে পারেন।মিথুন (২২ মে-২১ জুন): মিথুনের বন্ধুদের বলছি, কোনো কাজে সাফল্য পেতে হলে আজ আপনাকে ধৈর্য ধরতে হবে। প্রেমের ব্যাপারে ক্ষণিকের জন্য হলেও উটকো ঝামেলা আসতে পারে। পাওনা টাকা আদায়ে কুশলী হোন।কর্কট (২২ জুন-২২ জুলাই): চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পেতে পারেন। বিদেশ থেকে পাওয়া কোনো প্রস্তাব আপনার ব্যবসায়ের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনার জন্য আজ সুসংবাদ আছে। যাত্রাপথে সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে। সৃজনশীল কাজে আপনার জনপ্রিয়তা অন্যের ঈর্ষার কারণ হতে পারে। আজ আয়-ব্যয়ের মধ্যে সমন্বয় সাধন করা কষ্টকর হতে পারে। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষার ফলাফল নিয়ে দুর্ভাবনার অবসান হবে। পুরোনো কোনো বন্ধুর সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। দূরের যাত্রা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): দিনের শুরুতেই ব্যবসায়িক কর্মকাণ্ডে সাফল্য অর্জিত হতে পারে। আজ অতিপ্রাকৃতিক কোনো ঘটনার মুখোমুখি হতে পারেন। কারও দেওয়া তথ্য আর্থিক লেনদেনের জন্য সহায়ক হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): প্রতিশোধপরায়ণ বৃশ্চিক জাতক-জাতিকা আজ অন্যকে ক্ষমা করে দিয়ে মহত্ত্বের চরম নিদর্শন সৃষ্টি করতে পারেন। পাওনা আদায়ের জন্য আজ কোনো ঝামেলা পোহাতে হবে না। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পারেন। কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। শিক্ষাক্ষেত্রে কেউ কেউ বৈদেশিক বৃত্তি পেতে পারেন। কর্মস্থলে সহকর্মীর সঙ্গে মানিয়ে চলুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে আপনার ভূমিকা ফলপ্রসূ হবে। প্রেমের ক্ষেত্রে তৃতীয় পক্ষের অশুভ তৎপরতা ব্যর্থ হতে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। যাত্রাপথে সতর্কতা মেনে চলুন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে আপনার মতামত কারও ওপর চাপিয়ে দিতে যাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হবে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনের অনেকটা সময় আলসেমিতে কেটে যেতে পারে, তাই এ ব্যাপারে সতর্ক থাকুন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। প্রেমের ব্যাপারে আপনার জন্য আজ নতুন চমক অপেক্ষা করছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।