আপনার নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হবে, আপনি এগিয়ে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজপথে ‘জাতীয় মহাঐক্য’ গড়ে তুলতে বলেছেন জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলাম।বিএনপির নেত্রীকে ‘আপসহীন’ আখ্যা দিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহার গতকাল মঙ্গলবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান।পুরানা পল্টনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশটি। ৯ জুলাই জামায়াত-শিবিরের ৩০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ও দলের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে এ সমাবেশ ডাকা হয়।বিএনপির চেয়ারপারসনকে লক্ষ্য করে প্রধান অতিথি আজহার বলেন, ‘আর ছিটেফোঁটা আন্দোলন নয়, এক দফা সরকার পতনের আন্দোলন করতে হবে। আজ দেশ অসহায়, জনগণ অসহায়, আলেমরা অসহায়। কর্মসূচি দিলে জনগণ আপনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে। আপনি এগিয়ে যান।’জামায়াতের ঢাকা মহানগর কমিটির আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি শফিকুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন। তাঁরা হরতাল কর্মসূচির জন্য সরকারকে দায়ী করেন।