আপনার রামিফল
১ মার্চ, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রবিবার। এবারে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থলে আজ অপ্রত্যাশিতভাবে অপরিচিত কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ছাত্রছাত্রীদের কেউ কেউ বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হবেন। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুক।মিথুন (২২ মে—২১ জুন): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। শিল্পকলা কিংবা সাহিত্য কর্মের জন্য সম্মাননা পেতে পারেন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন—২২ জুলাই): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কোনো পারিবারিক ঘটনা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। চাকরিতে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সাফল্যের মুখ দেখবে। যৌথ বিনিয়োগ শুভ। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। শিক্ষার্থীদের কেউ কেউ শিক্ষা সফরের সুযোগ পাবেন। আর্থিক লেনদেন শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): শিক্ষাক্ষেত্রে কেউ কেউ বৃত্তি পেতে পারেন। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পাবেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক কোনো ঘটনা আপনার সার্বিক কর্মকাণ্ডকে ব্যাহত করতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক তত্পরতা শুভ। পাওনা আদায় হবে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়ে নতুন পণ্য বিপণনের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও খণ্ডকালীন চাকরিতে যোগদানের সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।