আপনার রাশিফল
২ সেপ্টেম্বর, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৫। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। শুভ রং— হালকা সবুজ, সাদা, মেরুন। শুভ রত্ন—পান্না, মুন স্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব—আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, সুরকার আনোয়ার পারভেজ ও আশা ভোঁসলে। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও সাময়িকভাবে মেনে নিতে হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন): সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পাওনা আদায়ে সাফল্যের দেখা পাবেন। কর্মস্থলে আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে মন্দাভাব দূর হতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে বল প্রয়োগ নয়, বরং কৌশলের আশ্রয় নিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বৃশ্চিকের বন্ধুদের কেউ কেউ কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। সামাজিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আর্থিক লেনদেন শুভ। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।