আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ সেপ্টেম্বর, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। শুভ রং: হলুদ, হালকা নীল, বেগুনি। শুভ রত্ন: গোমেদ, গোল্ডেন টোপাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব: আলবেরুনি, সাংবাদিক বিশ্বেশ্বর চৌধুরী, আবুল মনসুর আহমদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে অপরিচিত কারও কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতা পেতে পারেন। সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে সৃষ্ট পারিবারিক কলহের নিষ্পত্তি হতে পারে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৈদেশিক যোগাযোগ শুভ। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায়ে তৎপর হোন। আপনাকে অবাক করে দিয়ে ঘনিষ্ট সহকর্মী প্রেমের প্রস্তাব দিয়ে বসতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে কুশলী হোন। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কারও প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায় হবে। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রবাসী কারও সঙ্গে রোমন্টিক সম্পর্কের সূচনা হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। হারিয়ে যাওয়া কোনো মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনাকে প্রেমের ব্যাপার আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে আগের অসমাপ্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। পারিবারিক প্রয়োজনে অন্যের মতামতকে প্রাধান্য দিতে হতে পারে। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ধনুর বন্ধুদের কেউ কেউ ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পাবেন। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। সামাজিক কর্মকাণ্ডে ব্যবস্তাতা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক প্রয়োজনে অন্যের মতামতকে প্রাধান্য দিতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশাংসিত হবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।