আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ সেপ্টেম্বর, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। শুভ রং লাল, মেরুন ও হালকা নীল। শুভ রত্ন রক্তপ্রবাল ও পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব লিও টলস্টয়, শাহ মোয়াজ্জেম হোসেন ও চিত্রশিল্পী মৃণাল হক। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায়ে ভীতি প্রদর্শন নয়, বরং কৌশলী হোন। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও সামায়িকভাবে মেনে নিতে হতে পারে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। আজ কারও প্রেমের প্রস্তাবে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা সমীচীন হবে না। পারিবারিক সমস্যার সমাধান হবে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মানসিক অস্থিরতা দূর হতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মীনের বন্ধুদের বলছি, কর্মস্থলে চোখ-কান খোলা রাখুন। কারণ, আজ একাধিক সুবর্ণ সুযোগ হাতের নাগালে চলে আসবে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। ভ্রমণের জন্য দিনটি শুভ।