আপনার রাশিফল
২ জানুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রষূ হতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পাবে। যৌথ ব্যবসায়ে লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। রাজনৈতিক তত্পরতা শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সাফল্যের মুখ দেখবে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়ে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পাওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বাধা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলা কঠিন হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। ঝুঁকিপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়ে একাধিক নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্যের সম্ভাবনা আছে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। কর্মস্থলে জোরালো কোনো কারণ ছাড়াই অন্যের রোষানলে পড়তে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জিত হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।