আপনার রাশিফল
৪ জানুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রবিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কাজের প্রয়োজনে আজ আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে প্রভাবশালী কারও সহযোগিতা পাবেন। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মকর (২২ জুন—২২ জুলাই): কর্মস্থলে অন্যের সহযোগিতায় বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বেকারদের জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। বিদেশে যাত্রার ক্ষেত্রে কোনো ভুল তথ্য আপনার উদ্যোগকে সাময়িকভাবে পিছিয়ে দিতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে পদস্থদের কেউ কেউ আপনার কাজের মূল্যায়ন করবে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়ে প্রতিপক্ষের একচেটিয়া প্রাধান্য খর্ব হবে। ছাত্রছাত্রীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের জন্য দিনটি বিশেষ শুভ। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। দাম্পত্য কলহের অবসান হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জিত হতে পারে। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। চাকরিতে কারও কারও প্রশিক্ষণের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): দিনের শুরুতেই প্রবাসী আত্মীয়ের ব্যাপারে সুখবর পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগাতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। বিদেশ যাত্রার ব্যাপারে বিরাজমান জটিলতার অবসান হবে। নতুন চাকরিতে যোগদান করে কেউ কেউ আশাহত হতে পারেন। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।