আপনার রাশিফল
৭ জানুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৭ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। আর্থিক লেনদেন শুভ। দাম্পত্য কলহের অবসান হবে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। মিথুন (২২ মে—২১ জুন): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কর্কট (২২ জুন—২২ জুলাই): আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। যাবতীয় কেনাকাটা শুভ। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। বেকারদের কারও জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। কারও আশ্বাসে আর্থিক বিষয়ে পরিকল্পনা করা উচিত হবে না। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাত্ ঘটতে পারে। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): কর্মস্থলে কারও কারও মন রক্ষা করা কঠিন হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। দাম্পত্য কলহের অবসান হবে। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। বিদেশযাত্রায় অন্যের সহযোগিতা পাবেন। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বেকারদের জন্য দিনটি শুভ। ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বেকারদের কারও কারও জন্য দিনটি অত্যন্ত শুভ। শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। প্রিয়জনের সান্নিধ্যে দিনটি আনন্দময় হয়ে উঠতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।