আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ জানুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৮। গুরুত্বপূর্ণ দিন শনিবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে তথ্য বিভ্রাটের কারণে সাময়িক জটিলতার সৃষ্টি হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): কর্মস্থলে প্রতিপক্ষের বাধা সত্ত্বেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে।মিথুন (২২ মে—২১ জুন): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পাবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়ে প্রতিপক্ষের একচেটিয়া প্রাধান্য খর্ব হবে। চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হতে পারে। বেকারদের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ নাটক কিংবা চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। রাজনৈতিক তত্পরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কারও প্ররোচনায় কর্মস্থলে সিদ্ধান্ত গৃহীত হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। দাহ্য পদার্থ ব্যবহারে সর্তক থাকুন। রোমান্স ও বিনোদন শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। বিদেশযাত্রার ব্যাপারে নতুন সুযোগ আসতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য পুরস্কৃত হতে পারেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। চিত্রশিল্পীদের কারও কারও আঁকা ছবি বিভিন্ন প্রদর্শনীতে প্রশংসিত হবে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। ছাত্রছাত্রীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়ে মূলধনের অভাব দূর হবে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।