আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ জানুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৮ ও ৯। গুরুত্বপূর্ণ দিন শনি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্য অর্জিত হতে পারে। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। দাম্পত্য কলহের অবসান হবে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। বিদেশযাত্রার ব্যাপারে নতুন সুযোগ আসতে পারে। সৃজনশীল উপার্জন বৃদ্ধি পেতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ। শিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের সদস্যদের মন রক্ষা করে চলুন। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সর্তক থাকুন। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব অধস্তনদের ওপর ছেড়ে দেওয়া উচিত হবে না। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রতিবেশীর সঙ্গে মতবিরোধের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে মূলধনের অভাব দূর হবে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। জনসংয়োগ ও তথ্য সংগ্রহের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে।