আপনার রাশিফল
১২ জানুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি মকর রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শনিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়ে একাধিক লাভজনক বিনিয়োগের সুযোগ আসতে পারে। পরিবারের মুরুব্বি কারও রোগমুক্তি ঘটতে পারে। বেকারদের জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। প্রবাসী কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বিদেশ যাত্রার ক্ষেত্রে ভিসাসংক্রান্ত জটিলতার অবসান হবে। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হবে। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টম্বর): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হবেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের আর্থিক বিপর্যয় এড়ানো সম্ভব হবে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পরিবারের মুরুব্বি কারও রোগমুক্তি ঘটতে পারে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়ে প্রতিপক্ষের একচেটিয়া প্রাধান্য খর্ব হবে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাত্ ঘটতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। বিদেশ যাত্রায় নতুন সুযোগ আসতে পারে। আপনি একজন সংগীত শিল্পী হয়ে থাকলে এ ক্ষেত্রে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।