আপনার রাশিফল
১৩ জানুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থলে অধস্তনদের কেউ কেউ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): কর্মস্থলে পুরোনো সমস্যার নিষ্পত্তি হতে পারে। বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। দাম্পত্য কলহের অবসান হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। মিথুন (২২ মে—২১ জুন): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। অসত্ সঙ্গীর কারণে অর্থনাশের সম্ভাবনা আছে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে যোগাযোগ ঘটতে পারে। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ ফলপ্রসূ হতে পারে। আর্থিক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। যৌথ কাজে সাময়িক ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিল্পকলায় অবদানের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। রোমান্স ও বিনোদন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেন শুভ। কর্মস্থলে তথ্য বিভ্রাটের কারণে সাময়িক জটিলতার সৃষ্টি হতে পারে। পারিবারিক সমস্যার নিষ্পত্তি হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পাবেন। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ নতুন নাটক কিংবা চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। চাকরিতে কারও কারও অনাকাঙ্ক্ষিত বদলির আদেশ বাতিল হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। আজ কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয় ঘটতে পারে। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিদেশযাত্রায় অন্যের সহযোগিতা পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারেন। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।