আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ জানুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শনিবার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে সুখবর পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো গোপন বিষয় ফাঁস হয়ে যেতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে পারে। অন্যের কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রোমান্স ও বিনোদন শুভ। মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পাবেন। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে উঠতে পারে। কর্কট (২২ জুন—২২ জুলাই): সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পাবে। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ব্যাপারে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। রাজনৈতিক তত্পরতা শুভ। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। পরিবারের মুরব্বি কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। দূরের যাত্রা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): চাকরিতে কারও কারও প্রশিক্ষণের সম্ভাবনা আছে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য পুরস্কৃত হতে পারেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে তত্পর হোন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। বিদেশযাত্রায় আকস্মিক সুযোগ আসতে পারে। পরিবারিক দ্বন্দ্বের অবসান হবে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।