আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ জানুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও শনিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। যৌথ কাজে কারও কারও সঙ্গে মতের অমিল হতে পারে। প্রেমের ব্যাপারে অতি উত্সাহী হওয়া উচিত হবে না। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হবে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়ে অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। কর্কট (২২ জুন—২২ জুলাই): কর্মস্থলে প্রভাবশালী কারও সুপারিশ ফলপ্রসূ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরির খোঁজ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। কর্মস্থলে সহকর্মীর মতামতকে উপেক্ষা করা উচিত হবে না। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বৈদেশিক বাণিজ্যে বকেয়া কমিশনের বিষয়ে নিষ্পত্তি হবে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। সামাজিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পরিবারের মুরব্বি কারও রোগমক্তি ঘটতে পারে। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। আর্থিক লেনদেন শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক জটিলতার অবসান হবে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক তত্পরতা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।