আপনার রাশিফল
১৯ জানুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক, আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ব্যবসায়িক জটিলতার অবসান হবে। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। বৃষ (২১ এপ্রিল—২১ মে): কর্মস্থলে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। মিথুন (২২ মে—২১ জুন): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ঝুঁকিপূর্ণ পেশায় কৃতিত্বের জন্য সম্মাননা পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। দাম্পত্য কলহের অবসান হবে। রাজনৈতিক তত্পরতা শুভ। কর্কট (২২ জুন—২২ জুলাই): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সফল হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। রোমান্স ও বিনোদন শুভ। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ব্যবসয়িক জটিলতার অবসান হবে। বেকারদের কেউ কেউ প্রতারকের খপ্পরে পড়তে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ চাকরির নামে হয়রানির শিকার হতে পারেন। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। কর্মস্থলে আপনার পরামর্শ পদস্থদের কাছে গৃহীত হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়ে মূলধনের অভাব দূর হবে। তুচ্ছ বিষয় নিয়ে প্রিয়জনের সঙ্গে সাময়িক মতবিরোধ দেখা দিতে পারে। পরিবারের মুরব্বি কারও রোগমুক্তি ঘটতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।