আপনার রাশিফল
২২ জানুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে—২১ জুন): সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। প্রেমিক—প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। বিদেশযাত্রায় নতুন সুযোগ আসতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য পুরস্কৃত হতে পারেন। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। আর্থিক লেনদেন শুভ। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। কারও প্রেমের প্রস্তাবে আজ সাড়া দিতে হতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। বেকারদের কেউ কেউ নতুন কাজের খোঁজ পাবেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সাফল্যের মুখ দেখবে। চাকরিতে বিরাজমান জটিলতার নিষ্পত্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য পুরস্কৃত হতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। চাকরির জন্য কারও সুপারিশ ফলপ্রসূ হতে পারে। শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।