আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ জানুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক চক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বেকারদের কারো কারো জন্য চাকরির সুযোগ সৃষ্টি হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বির আবির্ভাব ঘটতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কারো কাছ থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মিথুন (২২ মে-২১ জুন): চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পাবেন। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায়ে তত্পর হোন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): সজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। ব্যবসায়িখ জটিলতার অবসান হবে। প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বেকারদের কারো কারো জন্য দিনটি শুভ। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাত্ ঘটতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পেশাগত দ্বন্দ্বের বসান হবে। পাওনা আদায়ে তত্পর হোন। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিক্ষার্থীদের কারো কারো বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অবিভাবকের সম্মতি পাবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সৃজনশীল কাজের প্রসারে প্রভাবশালী কারো সহযোগিতা পাবেন। নতুন ব্যবসায়ে বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হোন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিক্ষা কিংবা গবেষনায় অবদানের জন্য স্বীকৃতি পেতে পারেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আসার সঞ্চার করবে। পাওনা আদায়ে করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পারিবারিক পরিমণ্ডলে ঘনিষ্ঠজনদের কেউ কেউ আপনার বিরোধিতা করতে পারে। বেকারদের কারো কারো কর্মসংস্থানের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।