আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ জানুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বিপরীত লিঙ্গের কারো কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কারো কারো জন্য দিনটি শুভ। দাম্পত্য কলহের অবসান হবে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): চাকরির জন্য বিদেশে আবেদন করে ইতিবাচক সাড়া পাবেন। ব্যবসায়ে মূলধনের অভাব দূর হবে। পাওনা আদায় হবে। প্রাক্তণ প্রেমিক-প্রেমিকার সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা আছে। মিথুন (২২ মে-২১ জুন): মিল্পকলায় অবদানের জন্য স্বীকৃতি পেতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কারো প্ররোচনায় কর্মস্থলে ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষাক্ষেত্রে কারো কারো বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্বাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। রোমান্স ও বিনোদন শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): তথ্যবিভ্রাটের কারণে কর্মস্থলে সাময়িক জটিলতার সৃষ্টি হতে পারে। জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কোনো পারিবারিক ঘটনা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। প্রবাসী কারো সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারো কবারো জন্য আজ সুখবর আছে। ব্যবসায়িক যোগাযোগ শুব। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। চাকরির জন্য প্রভাবশালী কারো সুপারিশ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রা শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারে ন। যৌথ বিনিয়োগ শুভ। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। বিপরীত লিঙ্গের কারো কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগাতে পারে।