আপনার রাশিফল
৩০ জানুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৪। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কোনো ঘনিষ্ঠ আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিল্পকলা কিংবা লেখালেখির জন্য পুরস্কৃত হতে পারেন। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।মিথুন (২২ মে—২১ জুন): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থলে নতুন সহকর্মীর সঙ্গে মানিয়ে চলুন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কর্কট (২২ জুন—২২ জুলাই): বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। কোনো আইনি জটিলতার নিষ্পত্তি হতে পারে। বেকারদের জন্য আজ সুখবর আছে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হবেন। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন। রোমান্স ও বিনোদন শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): বৈদেশিক বাণিজ্যে বিদেশী প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। দাম্পত্য কলহের অবসান হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): চাকরিতে পদোন্নতি সংক্রান্ত জটিলতার অবসান হবে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। অসত্ সঙ্গীর কারণে অর্থ নাশের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। যৌথ বিনিয়োগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সফল হতে পারেন।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য পুরস্কৃত হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। বিদেশ-যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। নতুন প্রেমে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। আর্থিক লেনদেন শুভ।মীন (১৯ ফেব্রু.-২০ মার্চ): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। দাম্পত্য কলহের অবসান হবে।