আপনার রাশিফল
৩ ফেব্রুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৪ গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাসমেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক কাজে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির শিকার হতে পারেন। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): চাকরিতে কেউ কেউ বৈদেশিক প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রিয়জনের মনরক্ষা করা কঠিন হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।মিথুন (২২ মে—২১ জুন): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সাফল্যের মুখ দেখবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। দূরের যাত্রা শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।কর্কট (২২ জুন—২২ জুলাই): সৃজনশীল পেশায় সুনাম অর্জনের সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডের ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ সাফল্যের মুখ দেখবে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিসি উপহার পেতে পারেন। আজ আকস্মিকবাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): কর্মস্থলে অন্যের কাজে হস্তক্ষেপ করা উচিত হবে না। প্রিয়জন আপনাকে ভুল বুঝতে পারে। আজ ঘনিষ্ঠ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটার সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। সংগীতশিল্পীদের কারও কারও আজ সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।