আপনার রাশিফল
৪ ফেব্রুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাসমেষ (২১ মার্চ—২০ এপ্রিল): দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হবে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়িক লেনদেন শুভ। চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে।মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের জন্য দিনটি বিশেষ শুভ। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষাসংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। সৃজনশীল পেশায় প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। রোমান্স ও বিনোদন শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): শিল্প সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আর্থিক লেনদেন শুভ। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে আপনাকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হতে পারে। সৃজনশীল পেশায় প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ব্যাপরে বাড়াবাড়ি করতে যাওয়া উচিত হবে না।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কারও প্ররোচনায় কর্মস্থলে ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। রাজনৈতিক তত্পরতা শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। আর্থিক লেনদেন শুভ। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। চাকরিতে ঝুঁকিপূর্ণ কোনো কাজ হাতে নেওয়া উচিত হবে না। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। আর্থিক লেনদেন শুভ। লেখালেখির জন্য পুরস্কৃত হতে পারেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে এ ক্ষেত্রে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। দূরের যাত্রা শুভ।