আপনার রাশিফল
৬ ফেব্রুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে আপনার পরিকল্পনা বাস্তবায়নে অন্যের সহায়তা পাবেন। আর্থিক বিষয়ে অন্যের পরামর্শ গ্রহণ করে উপকৃত হবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে স্বীকৃতি পেতে পারেন।মিথুন: ২২ মে—২১ জুন): শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষার ফলাফলসংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। কর্মস্থলে সহকর্মীর কারণে ঝামেলা পোহাতে হতে পারে। আর্থিক লেনদেন শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রাতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। শিক্ষার্থীদের কেউ কেউ শিক্ষা সফরের সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। পুরোনো ঘটনার জের ধরে আত্মীয়স্বজনের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): কারও প্ররোচনায় কর্মস্থলে ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈষয়িক কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত জটিলতার অবসান হবে। ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। দূরের যাত্রা শুভ।