আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ ফেব্রুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা দুই ও চার। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): কর্মস্থলে প্রতিপক্ষের বাধার কারণে গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটতে পারে। ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল—২১ মে): বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। যাবতীয় কেনাকাটা শুভ। মিথুন (২২ মে—২১ জুন): সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। আর্থিক বিষয়ে অন্যের আশ্বাসে নির্ভর করা উচিত হবে না। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কর্কট (২২ জুন—২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পাওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে তত্পর হোন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। দূরের যাত্রা শুভ । যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): নতুন চাকরিতে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। ব্যবসায়ে গোপনীয়তা বজায় রাখুন। আজ আকস্মিকভাবে পরিচিত কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): পরিবারের কোনো সদস্যের অসুস্থতার কারণে আপনার সার্বিক পরিকল্পনায় কিছুটা পরিবর্তন করতে হতে পারে। ফটকা ব্যবসায়ে লাভবান হবেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। জমি-জমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। রাজনৈতিক তত্পরতা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): শিক্ষাক্ষেত্রে কেউ কেউ বৈদেশিক বৃত্তি পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।