আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ ফেব্রুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা তিন ও চার। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কর্মস্থলে আজ আপনার কাজের মূল্যায়ন হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। বৃষ (২১ এপ্রিল—২১ মে): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পারে। যৌথ বিনিয়োগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষাসংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। সৃজনশীল পেশায় উপার্জন বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে সাময়িক জটিল দেখা দিতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। কর্কট (২২ জুন—২২ জুলাই): ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে অন্যের ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া উচিত হবে না। পাওনা আদায়ে আংশিক সাফল্যের দেখা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। জমি-জমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হবে। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে সফল হবেন। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হবে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। রাজনৈতিক তত্পরতা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জ্য পুরস্কৃত হতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ বিদেশ যাত্রার নামে হয়রানির শিকার হতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। যৌথ বিনিয়োগে লাভবান হবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।