আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ ফেব্রুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। এবারে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অধস্তনদের ওপর ছেড়ে দেওয়া উচিত হবে না। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মিথুন (২২ মে—২১ জুন): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ প্রাথমিকভাবে সফল হতে পারে। যৌথ কাজে মতপার্থক্য দেখা দিতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।কর্কট (২২ জুন—২২ জুলাই): বৈদেশিক বাণিজ্যে বকেয়া কমিশনের বিষয়ে নিষ্পত্তি হতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। প্রবাসী বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। লেখালেখির জন্য পুরস্কৃত হতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): বিদেশযাত্রার ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। সন্তান-সন্ততির স্বাস্থ্যের ব্যাপারে লক্ষ রাখুন। রোমান্স ও বিনোদন শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ ঘনিষ্ঠ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): কর্মস্থলে অন্যকে সহায়তা করতে গিয়ে নিজের কাজে বিঘ্ন ঘটতে পারে। বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। কোনো আইনি জটিলতার নিষ্পত্তি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): কর্মস্থলে আজ কোনো কোনো বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। চাকরিতে কেউ কেউ বৈদেশিক প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। জনসংযোগের কাজে সাফল্যের সম্ভাবনা আছে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে কারও অনুরোধ রক্ষা করতে গিয়ে নিজে ঝামেলায় পড়ে যেতে পারেন। ব্যবসায়ে বকেয়া লেনদেনের বিষয়ে নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।