আপনার রাশিফল
১৪ ফেব্রুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃষ (২১ এপ্রিল—২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে প্রশংসিত হবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।মিথুন (২২ মে—২১ জুন): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে।কর্কট (২২ জুন—২২ জুলাই): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য কলহের অবসান হবে।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি বিভিন্ন প্রদর্শনীতে প্রশংসিত হতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হবেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রা শুভ। দাম্পত্য কলহের অবসান হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য পুরস্কৃত হতে পারেন। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও ভর্তিসংক্রান্ত জটিলতার অবসান হবে। প্রবাসী আত্মীয়ের ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। অতিথি আপ্যায়নের ব্যয় বৃদ্ধি পেতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের কেউ কেউ পুরস্কৃত হতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। নির্ধারিত বিদেশযাত্রা সাময়িকভাবে পিছিয়ে যেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতার সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।