আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ ফেব্রুয়ারি, ২০১০আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা চার ও সাত। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়ে অন্যের পরামর্শ গ্রহণ করে লাভবান হবেন। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। বেকারদের কেউ কেউ ব্যবসায়ে হাত দিয়ে প্রাথমিকভাবে সফল হবেন। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল—২১ মে): বিদেশ যাত্রার ক্ষেত্রে প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পাবেন। ব্যবসায়িক লেনদেন শুভ। জোরালো কোনো কারণ ছাড়াই প্রিয়জনের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। মিথুন (২২ মে—২১ জুন): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে সমঝোতায় আসতে হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। সাংসারিক কাজে ব্যবস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কর্কট (২২ জুন—২২ জুলাই): সংগীতশিল্পীদের কারও কারও নতুন গানের অ্যালবামের জন্য চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের দেখা পাবেন। দাম্পত্য কলহের অবসান হবে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। চাকরিতে পদস্থদের আনুকূল্য পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। স্বাস্থ্যের প্রতি লক্ষ রাখুন। কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। বেকারদের জন্য দিনটি শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কর্মস্থলে নতুন দায়িত্ব পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের অবসান হবে। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাত্ ঘটতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। লেখালেখির জন্য প্রশংসিত হতে পারেন। মানসিক অস্থিরতার অবসান হবে। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। দাম্পত্য কলহের অবসান হবে।ধনু ( ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ লাভজনক হতে পারে। পাওনা আদায়ে তত্পর হোন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। রোমান্স ও বিনোদন শুভ। মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ে অংশীদারের সঙ্গে মতবিরোধের অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হবে। আর্থিক লেনদেন শুভ। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): কাউকে আর্থিক সহায়তা করতে গিয়ে নিজের বাজেটে ঘাটতি দেখা দিতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।